রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগ: ৭ জন গ্রেপ্তার
রাজবাড়ীর নুরা পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।