Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

সাবেক ডিসি সুলতানা বরখাস্ত, কারাগারে প্রেরণ

সাবেক ডিসি সুলতানা বরখাস্ত, কারাগারে প্রেরণ
ছবি: সবার দেশ

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত থাকবেন। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি এ আদেশ তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে।

এর আগে একইদিন হাইকোর্ট থেকে জামিন পেলেও সে কাগজপত্র এখনও কারাগারে পৌঁছায়নি। ফলে বরখাস্ত হওয়ার পাশাপাশি তিনি এখনও কারাগারেই রয়েছেন।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের মার্চে। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের একটি পুকুর নিজের নামে নামকরণ করেন তৎকালীন ডিসি সুলতানা পারভীন। এ নিয়ে সংবাদ প্রকাশ ও অনিয়ম অনুসন্ধান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এর জেরে ১৩ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় অভিযান চালায়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় এবং ক্রসফায়ারের হুমকি দেয়া হয়।

পরে জেলা প্রশাসন কার্যালয়ে আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা মিলে তাকে নির্মমভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এরপর আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার মিথ্যা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।

কারাভোগ শেষে মুক্ত হয়ে সাংবাদিক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। পাঁচ বছর ধরে মামলাটি চলার পর গত ২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম।

অবশেষে সে মামলার দায়ে বরখাস্ত হলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন।

সবার দেশে/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত