Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর

বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর
ছবি: সংগৃহীত

আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা নির্ধারিত সময়ের দেড় মাস আগেই শুরু হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান ফেব্রুয়ারি মাসে পড়ায় এবার বইপ্রেমীরা উৎসবের স্বাদ পাবেন চলতি বছরের শেষ মাস থেকেই।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের বইমেলা শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে এবং চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে মেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—নির্বাচন ও রমজান দুটো গুরুত্বপূর্ণ সময় মাথায় রেখে বইমেলার তারিখ এগিয়ে আনা হবে। ফলে এবারের আয়োজন হবে ডিসেম্বর-জানুয়ারিতে, যা দীর্ঘদিনের ফেব্রুয়ারি-ভিত্তিক বইমেলার ধারার বড় পরিবর্তন।

এখন প্রশ্ন হচ্ছে—শীতের ছুটির মৌসুমে আয়োজনটি কীভাবে প্রভাব ফেলবে দর্শক ও বিক্রেতাদের ওপর। তবে আয়োজকরা আশা করছেন, সময় এগিয়ে গেলেও বইপ্রেমীদের ভিড় কমবে না, বরং উৎসবমুখর পরিবেশে মেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ