Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

একুশে বইমেলা ২০২৫

ভাষাদিবসে বইমেলায় ভিড় জমেছে লেখক-পাঠকের

ভাষাদিবসে বইমেলায় ভিড় জমেছে লেখক-পাঠকের
ছবি: সবার দেশ

ভাষাদিবস ও অমর একুশে বইমেলার একুশতম দিনে লেখক-পাঠকের মিলনমেলায় ভিড় জমেছে প্রজন্ড। ভাষা শহিদদের স্মরণে অনেকের পোশাকেই ঠাঁই পেয়েছে শোকের রং কালো। ছিলো শিশু প্রহরও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য এদিন সকাল ৭ টা থেকে শুরু হয় মেলা।

পলাশের আগুন, এনেছে ফাগুন, এমন রাঙা সকাল আরও প্রাণবন্ত করেছে অমর একুশে বইমেলার শিশুপ্রহর। গোটা প্রাঙ্গণ জুড়ে ঘাস ফড়িং কিংবা প্রজাপতির মতো ওড়াউড়ি-ঘোড়াঘুরিতে মাতোয়ারা ছিলো কচিকাঁচার দল।

মেলার শৈশব কর্ণারে পাপেট শো না থাকলেও, ছিল ক্লে নিয়ে খেলা, কেউ আবার ভালোবাসেন আঁকিবুকি। তুলতুলে গাল হয়েছে ক্যানভাস,পরেছে তুলির আঁচড়।

পায়ে পায়ে ভীড় জমেছে মেলার মূল অংশেও। ভাষা শহিদদের স্মরণে অনেকের পরনেই ছিলো শোকের কালো পোশাক। এসবের ফাঁকগলে বইয়ের পাতায় অজানা কোনও চরিত্রকে চিনতে চেয়েছেন কেউ কেউ। 

তবে বই ধরে ছবি তোলার হিড়িক যতো, সত্যিকারের ক্রেতা-পাঠক ততোটা নয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ