Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১১, ৭ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগসহ ১৪ দলের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

আওয়ামী লীগসহ ১৪ দলের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগসহ মোট ১৪টি রাজনৈতিক দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তের জন্য ইতোমধ্যে একজন দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণ-নথি যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে। তাজুল ইসলাম বলেন, অভিযোগের প্রাথমিক পর্যায় যাচাই চলছে। তদন্ত যত এগোবে, এর পরিধি ও বিস্তৃতি তখনই নির্ধারিত হবে।

এর আগে, গত বছরের ২ অক্টোবর ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণহত্যা, নির্যাতন, এবং বৈষম্যবিরোধী আন্দোলন দমন-নিপীড়নের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। এ ছাড়া আন্দোলনকারী ছাত্র ও সাধারণ জনগণের ওপর সহিংসতা চালানোর হুকুমদাতা হিসেবেও দলগুলোর নাম উল্লেখ করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত শেষ হওয়ার পর প্রমাণের ভিত্তিতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব দৃষ্টান্ত তৈরি করতে পারে, যেখানে দলীয়ভাবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ তদন্তের আওতায় আনা হলো প্রথমবারের মতো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ