Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ১২ মে ২০২৫

আপডেট: ১৯:৫০, ১২ মে ২০২৫

জঙ্গি আওয়ামী লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি

জঙ্গি আওয়ামী লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। সোমবার (১২ মে) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ ও তার সংগঠনসমূহ সারা দেশে সন্ত্রাসী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনকালে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, অমানবিক নির্যাতন ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয় দলটির বিরুদ্ধে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে অসংখ্য মামলা। সরকারের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে—আওয়ামী লীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং আইনশৃঙ্খলার জন্য হুমকি।

তাই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে:

  • দলীয় মিছিল, সমাবেশ, ও সভা আয়োজন
  • প্রচারপত্র বা লিফলেট বিতরণ
  • গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার
  • সম্মেলন বা যেকোনো প্রকাশ্য দলীয় কর্মকাণ্ড

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
চর দখল নিয়ে মেঘনা-তিতাসে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
‘শাহে আলম’ রাজত্ব বগুড়ায়, প্রতিমন্ত্রীর পরিবারের নামে ৩ ইউনিয়ন
চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত