Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে: উপদেষ্টা ফাওজুল

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে: উপদেষ্টা ফাওজুল
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, সেটি তাদেরই সিদ্ধান্ত।

শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নেই। তাই এ সরকার নিরপেক্ষভাবে কাজ করছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করবে। নির্বাচন শেষে কে জিতল বা হারল সেটা সরকারের দেখার বিষয় নয়।

ফাওজুল কবির আরও বলেন, নির্বাচন চলাকালে কোনো সরকারি কর্মকর্তা বা প্রশাসনিক ব্যক্তি কোনো দলের পক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যে দলই নির্বাচনে জয়ী হোক, সরকারি কর্মকর্তারা সেই দলের সরকারকেই সেবা দেবেন।

তিনি অতীতের নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে, যা ‘লায়লাতুল নির্বাচন’ হিসেবে পরিচিত। এবার অন্তর্বর্তী সরকার এমন কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে দেবে না।

এসময় বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে এখন আর বিদ্যুৎ সংকট নেই। কিছু কারখানায় গ্যাসের ঘাটতি আছে, যা শিগগিরই সমাধান হবে। সরকার নিয়মিতভাবে লোডশেডিং মনিটর করছে।

তিনি আরও বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় মানুষ কিছুটা দুর্ভোগ পোহাচ্ছে। তবে উন্নয়নকাজে সাময়িক ভোগান্তি হলে সেটিকে বড় কিছু মনে করার কারণ নেই।

মতবিনিময়সভা শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার