Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৪, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ০৩:২৪, ৩১ অক্টোবর ২০২৫

প্রশাসনে বড় পরিবর্তন

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করলো সরকার

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করলো সরকার
ফাইল ছবি

প্রশাসনের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

এর ফলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলিসংক্রান্ত পরামর্শ প্রদানের দায়িত্বে থাকা কমিটি আর কার্যকর থাকছে না।

গত ৮ জানুয়ারি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছিলো ছয় সদস্যের এ কমিটি। কমিটির সভাপতি ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর সদস্য সচিবের দায়িত্বে ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সদস্য হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

তৎকালীন সময়ে এ কমিটিকে জনপ্রশাসনের নিয়োগ ও বদলিতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে গঠিত করা হয়েছিলো। তবে সাম্প্রতিক প্রশাসনিক সংস্কার ও অন্তর্বর্তী সরকারের নীতিমালা পুনর্গঠনের অংশ হিসেবে কমিটিটি বাতিল করা হলো।

সরকারি সূত্র জানায়, এখন থেকে এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক সিদ্ধান্ত সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে নেয়া হবে।

অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, প্রশাসনিক কাঠামোতে আরও কিছু পরিবর্তন আসতে পারে, যার মধ্যে কর্মকর্তাদের মূল্যায়ন ও নিয়োগ প্রক্রিয়ায় নতুন নীতিমালা প্রণয়নও থাকতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার