নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জনগণের মধ্যে কৃত্রিম সংশয় তৈরি করে তাদের দ্বিধাদ্বন্দ্বে রাখার চেষ্টা চলছে, তবে বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন—এ ধরনের প্রচেষ্টা কাজে আসবে না।