Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:১৫, ৩ নভেম্বর ২০২৫

সংসদ নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা

সংসদ নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এর সময় নির্ধারণ নিয়ে আলোচনায় প্রকাশক সমিতির প্রস্তাব, নিরাপত্তা সংস্থার মতামত ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করা হয়েছে। আলোচনার পর জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই মেলা আয়োজন সবচেয়ে বাস্তবসম্মত সময় হিসেবে নির্ধারিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পরই বইমেলার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।

বাংলা একাডেমি আরও জানায়, আসন্ন মেলার প্রস্তুতি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজন হলে প্রকাশক ও পাঠক—উভয়ের অংশগ্রহণ বাড়বে, এবং রাজনৈতিক অনিশ্চয়তা মেলার প্রাণবন্ত পরিবেশে কোনো প্রভাব ফেলবে না বলে তারা আশা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ