Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদনে নাম উল্লেখ

আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে আইনি নোটিশ

আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম উল্লেখ হওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের জন্য সরকারকে আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এ তিন আইনজীবী নোটিশ পাঠিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে ব্যর্থ হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ