Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ১৮ আগস্ট ২০২৫

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে সাত তরুণকে ‘জঙ্গি সাজিয়ে’ হত্যা করার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন—গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি এবং এক এএসপি।

প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও মিজানুল ইসলামসহ অন্যরা।

তদন্ত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে মাদরাসাশিক্ষার্থী ও ধর্মীয় মনোভাবাপন্ন কয়েকজন তরুণকে আটক করা হয়। তাদের একজন ছিলেন যাত্রাবাড়ীর ১৯ বছরের কিশোর ইবরাহীম, যিনি পরবর্তীতে ওই ঘটনায় নিহত হন। নিহত ইবরাহীমের বাবা বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ৮ অক্টোবর সাতজনকে গ্রেপ্তার করে জয়দেবপুরের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। পরে বাইরে তালা ঝুলিয়ে জঙ্গি আস্তানা সাজিয়ে অভিযান চালানো হয়। সিটিটিসি ও সোয়াত সদস্যরা সরাসরি গুলি চালিয়ে সাতজনকেই হত্যা করে। পরবর্তীতে প্রচার করা হয়, নিহতরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তের ভিত্তিতে পাঁচ শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

সবার দেশ/এফএস 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হারের নেপথ্যে ৪ কারণ
যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১
মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প
প্রবীণ বিএনপি নেত্রী খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী, আবেগঘন সাক্ষাৎ
পোশাকহীন শরীরে ব্রাজিলীয় সুন্দরী!
ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত!
মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভাইরাল শিল্পী লাইলী বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
বিশ্বকাপ ফুটবল ঘিরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস
জেবা আমিনার পোশাক-ভাষা নয়, বক্তব্যের বিষয় নিয়ে বিতর্ক হোক: মারদিয়া মমতাজ
প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন, আসছে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ বন্ধ
ঢাকার বাসস্ট্যান্ড থাকছে আগের জায়গায়