Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২০ জুন ২০২৫

আছেন ডিবির হেফাজতে

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে ঠিক কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়েছে—সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

পেশাগত জীবনে ইকবাল বাহার দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে (T\&I\&M) বদলি করা হয়। সেখান থেকে ২০১৯ সালে তিনি স্বাভাবিক অবসরে যান।

তার আটকের খবর জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ও পুলিশ মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ডিবি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ