Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪৯, ১৬ জানুয়ারি ২০২৫

দুদকের মহাপরিচালক, পরিচালক পদে পদোন্নতি

দুদকের মহাপরিচালক, পরিচালক পদে পদোন্নতি
ছবি: সংগৃহীত

মহাপরিচালক ও পরিচালক দুই পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদক পরিচালক দাউদ হোসেন চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পরিচালক আবদুল্লাহ আল জাহিদকে মহাপরিচালক এবং উপপরিচালক মো. আনোয়ারুল হককে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

জনাব আবদুল্লাহ্-আল্-জাহিদ ঢাকার গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি হতে  এবং মানিলন্ডারিং প্রতিরোধ  বিষয়ে মালয়েশিয়া হতে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

ব্যক্তিজীবন তিনি বিবাহিত। তার সহধর্মিণী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং প্রখ্যাত গাইনোকলজিস্ট

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা