Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ১২ জানুয়ারি ২০২৬

কোনো আইনি বাধা নেই

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার 

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার 
ছবি: সবার দেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, সরকার লিগ্যাল ওপিনিয়ন নিয়েছে এবং শীর্ষ লিগ্যাল বিশেষজ্ঞরা লিখিতভাবে নিশ্চিত করেছেন, বর্তমান সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে পারে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনসহ সব পক্ষকে নিশ্চিত করেছেন যে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ইইউ আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে, যা পূর্বের কোনও নির্বাচনে হয়নি।

প্রেস সচিব উল্লেখ করেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে এবং সরকার কোনও দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না। তবে নির্বাচনে সোশ্যাল মিডিয়া একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ কিছু পক্ষ মিসইনফরমেশন ছড়াতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী এসব মোকাবিলায় প্রস্তুত।

তিনি বলেন, নারী ও তরুণ প্রজন্মের মধ্যে ভোটে আগ্রহ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেশে কিছু দু-একটি হত্যাকাণ্ড হলেও সরকার প্রতিটি ঘটনার পর্যবেক্ষণ করছে এবং সব ঘটনায় আসামি ধরা পড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ