Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২২ নভেম্বর ২০২৬

জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জেন-জি প্রজন্মের মেধা ও সক্ষমতার প্রশংসা করে তিনি বলেছেন, তাদের দেখলে ভয় লাগে। কারণ, তারা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি প্রতিভাবান ও সৃজনশীল।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, 

তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।

শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্য তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, এ আয়োজনের লক্ষ্য কেবল কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া নয়। বরং এর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, শিক্ষা, মেধা ও জ্ঞানচর্চায় আরও বেশি উৎসাহিত করা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যে অসাধারণ সম্ভাবনা রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে বর্তমান প্রজন্ম আগের প্রজন্মকে ছাড়িয়ে গেছে। এ প্রজন্মকে যথাযথ সুযোগ ও পরিবেশ দিতে পারলে তারা দেশ ও সমাজের জন্য আরও বড় অবদান রাখতে পারবে।

বক্তব্যে নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণও করেন আইনমন্ত্রী। সে সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আন্দোলন করতে গিয়ে তাদের অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর নিজেদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিলো, তার বর্ণনা দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর আমাদের মনে হয়েছিলো, গোটা পৃথিবী যেন আমাদের। তখন মনে হতো, আমাদের চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আর কারও নেই। কিন্তু আমরা বুঝতে পারিনি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনব্যবস্থার একটি তৈরি হবে।

গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের অনেকগুলোকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেয়া হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া সাত শতাধিক মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই এখনও পরিবারের কাছে ফিরে আসেননি। নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় এখনও দিন কাটাচ্ছেন অনেক পরিবারের সদস্যরা।

আইনমন্ত্রী বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের আত্মত্যাগ এবং বর্তমান প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক, জ্ঞানভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের হাত ধরেই দেশ আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন