Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৩, ২২ নভেম্বর ২০২৬

তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযান চালানোর সময় বাসায় তাকে পাওয়া যায়নি। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানোর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভবনটির নিরাপত্তাকর্মী।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যরা যান। সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও উপস্থিতি দেখা যায়। ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য অবস্থান করেন। এ ছাড়া ভবনের নিরাপত্তাকর্মী এবং স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও সেখানে দেখা গেছে।

বাসার সামনে একটি মালবাহী পিকআপ ভ্যানও অবস্থান করছিলো। ভবনের নিরাপত্তাকর্মীর বক্তব্য অনুযায়ী, পুলিশ সদস্যরা বাসায় যাওয়ার পর কিছু মালপত্র নিচে নামানো হয়। তবে বাসার ভেতরে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর শনিবার সন্ধ্যায় বলেন, আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।

ভবনটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া গণমাধ্যমকে জানান, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা সেখানে আসেন। তারা বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং কিছু মালপত্র নিচে নামানো হয়। তবে তারানা হালিম তখন বাসায় ছিলেন না।

তারানা হালিমের বাসা ভবনটির চারতলায় উল্লেখ করে শরিফ মিয়া বলেন, দুই নারী পুলিশ সদস্য ওপরে গিয়েছিলেন। তবে তারা সেখান থেকে কোনও কিছু বের করেননি। বাসার ভেতরে কেউ ছিলেন না। একজন চালক কিছু মালপত্র নিচে নামিয়েছিলেন।

তারানা হালিম সম্পর্কে জানতে চাইলে নিরাপত্তাকর্মী জানান, তিনি আগে সংসদ সদস্য ছিলেন। বর্তমানে দেশেও নেই বলে তার ধারণা।

পুলিশের এ অভিযানের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। গুলশান থানার ওসি অবশ্য জানিয়েছেন, পুলিশ একটি তথ্যের ভিত্তিতে ওই বাসায় গিয়েছিলো। তবে বিষয়টির সঙ্গে তারানা হালিমের কোনও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, তারানা হালিম আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। ২০১৮ সালে তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন