Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ১৯ জানুয়ারি ২০২৫

‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত জয়েন্ট ইন্টারোগেশন সেল যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, শিগগিরই সেসব সেল পরিদর্শনের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্সের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা জানান।

ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেলগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা।

তারা জানান, প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টাকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা শোনান তদন্ত কমিশনের সদস্যরা। ছয় বছরের শিশুকেও গুম করা হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা।

কমিশনের আহ্বানে সাড়া দিয়ে ড. ইউনূস বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবো।’

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি