Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১৬, ১৬ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা

খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সভার আনুষ্ঠানিক সূচনা হয়।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

সভায় দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকরাও অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এ নাগরিক শোকসভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান স্মরণ করে বক্তব্য দেওয়ার পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী