Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. ইউনূস

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। অন্তর্বর্তী সরকার তার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বাংলাদেশের জাতীয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এ শারীরিক অবস্থা দেশের সব মানুষের জন্যই গভীর উদ্বেগের বিষয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়ার অবিচল অঙ্গীকার, রাষ্ট্র পরিচালনায় তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধা ও আবেগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। দেশে উন্নত চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাসহ সব দিকই গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান