Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক

আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
প্রতীকি ছবি

দেশের সংগীত ও চলচ্চিত্র জগতের ১০ বিশিষ্ট ব্যক্তিকে এ বছর রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত করা হবে। প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাসহ এ তালিকায় থাকছেন নানা ক্ষেত্রে অবদানের জন্যে নির্বাচিতরা।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আইয়ুব বাচ্চু মরণোত্তর এ পদক পাচ্ছেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তিনি গিটার বাজিয়ে ও ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে কয়েক প্রজন্মকে মুগ্ধ করেছেন।

ফরিদা আক্তার ববিতা ঢাকাই চলচ্চিত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক পাচ্ছেন। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ থেকে শুরু করে অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করেছেন।

সংক্ষিপ্ত তালিকা অনুযায়ী, এ বছর ভাষা আন্দোলন, শিল্পকলা, সংগীত ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ১০ জনকে পদক দেয়া হবে। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় এ পদক প্রদান করে। পদকপ্রাপ্তরা একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ এবং নগদ অর্থ পাবেন।

কিছু দিনের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১০ জনের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের অবদানের বিস্তারিত প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা