Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিলেন জামায়াত আমির ডা শফিকুর রহমান

ভোট দিলেন জামায়াত আমির ডা শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় বালক শাখা কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এ নির্বাচনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল থেকে ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা মাঠে দায়িত্ব পালন করছেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় অব্যাহত রয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য