Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির ৬ আসনে জয়

চমকপ্রদ জয়ে নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

চমকপ্রদ জয়ে নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিজয় অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা, তার মধ্যে ছয়টিতে জয় এবং আরও কয়েকটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ সাফল্য।

প্রধান উপদেষ্টা বলেন, এ অর্জন কেবল সংখ্যার হিসাব নয়; এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার প্রকাশ। তিনি স্মরণ করেন চব্বিশের উত্তাল সময়ের কথা এবং বলেন, সে সময় নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক রূপ দিয়েছিলো। সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির মনে গভীর কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে কাছ থেকে কাজ করতে দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তার কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ ভবিষ্যতের নেতৃত্বের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

তিনি বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠ ও নতুন ধারণা রাজনীতিতে জায়গা পায়। এনসিপির স্বল্প সময়ে এ সাফল্য প্রমাণ করে যে দেশের জনগণ, বিশেষত তরুণ সমাজ, নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। সে আস্থা ধরে রাখা এখন দলের বড় দায়িত্ব।

সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার ঐতিহাসিক সুযোগ পেয়েছে এনসিপি—এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে দলটি গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

বার্তার শেষে তিনি নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা