Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্বের ইতি টানলেন প্রধান উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ ও ফটোসেশন ড. ইউনূসের

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ ও ফটোসেশন ড. ইউনূসের
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশ নেন। দায়িত্বের শেষ দিনে ছিলো এক ধরনের আবেগঘন পরিবেশ; দীর্ঘ সময় একসঙ্গে কাজ করা সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময় করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন। তার শপথের পরপরই দায়িত্ব নেন সরকারের অন্যান্য উপদেষ্টারাও। দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক পুনর্বিন্যাসসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু মোকাবিলা করতে হয় তাকে।

বিদায়ী ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা