Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলো জামায়াত, কক্ষ ছাড়লেন রুমিন

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলো জামায়াত, কক্ষ ছাড়লেন রুমিন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত সংসদ সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এসময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথকক্ষ ত্যাগ করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

এরপর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ঘোষণা দেন—বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। একই অবস্থান জানায় জাতীয় নাগরিক পার্টি-ও।

তবে শেষ পর্যন্ত জামায়াত সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা