Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ১৮০ দিনের রূপরেখা চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ১৮০ দিনের রূপরেখা চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার গঠনের প্রথম দিনই নিয়ম অনুযায়ী কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও কিছু অনুশাসন তুলে ধরেন।

সালাহউদ্দিন বলেন, সাধারণত সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়। তবে এবার সরকার প্রথম ১৮০ দিনের একটি বিস্তৃত অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করেছে, যাতে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনা যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরবরাহ চেইন স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে যেনো কোনও ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, জনগণ সরকারের নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে। তাই প্রশাসনের সব স্তরে সে ইশতেহার বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যাশাই হবে নীতিনির্ধারণের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনে ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করা হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। সরকার প্রশাসনে পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক থেকেই অর্থনীতি, জননিরাপত্তা ও জ্বালানি খাতকে কেন্দ্র করে দ্রুত পদক্ষেপ নেয়ার ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ