Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ৩০ জুলাই ২০২৫

সাবেক আইজিপির জবানবন্দি, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা ফাঁস

হারুনকে ‘জ্বীন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

হারুনকে ‘জ্বীন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদকে ‘জ্বীন’ বলে ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজনৈতিক সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে তার ভূমিকার কারণেই এ নামকরণ করা হয়েছিলো।

মঙ্গলবার (২৯ জুলাই) আদালত সূত্রে জানা গেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আদালতে দেয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে।

জুলাই আন্দোলন দমনে পরিকল্পিত সহিংসতা

৫ পৃষ্ঠার জবানবন্দিতে মামুন জানান, গত বছরের ১৯ জুলাই থেকে প্রায় প্রতিরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হতো। বৈঠকে দুই সচিব, এসবি প্রধান মনিরুল, ডিবির হারুন, র‌্যাব মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসানসহ অনেকে উপস্থিত থাকতেন। সেখানে আন্দোলন দমনের কৌশল নির্ধারিত হতো।

তিনি উল্লেখ করেন, আন্দোলন দমনের জন্য মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিলো রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবে। শেখ হাসিনার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি জানাতেন পুলিশ প্রধানকে। র‌্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন অর রশিদ এ পরিকল্পনায় নেতৃত্ব দেন।

ভয়ভীতি ও গুমের পরিকল্পনা

জবানবন্দিতে বলা হয়েছে, কোর কমিটির এক বৈঠকে ৬ জন সমন্বয়ককে আটক করে ভয়ভীতি ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের দিয়ে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দেয়ার সিদ্ধান্ত হয়। আন্দোলন প্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদনও রাজনৈতিকভাবে দেয়া হয়।

মামুন আরও বলেন, লেথাল উইপেন ব্যবহারে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন অতি উৎসাহী।

সরকার পতনের দিন আইজিপির পালানোর গল্প

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে তিনি পুলিশ সদর দফতর থেকে হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন।

অনুতপ্ত আইজিপি, রাজসাক্ষী হিসেবে সত্য প্রকাশের প্রতিশ্রুতি

জবানবন্দির শেষাংশে তিনি আন্দোলনকারীদের গুলি করে হত্যা ও আহতের ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চান। যদিও নিজের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়ে কোনও স্বীকারোক্তি দেননি।

বর্তমানে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে তার রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার