Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

স্থলাভিষিক্ত হবেন আমিনুল ইসলাম

বাদ পড়ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

বাদ পড়ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-এর পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত খবর প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, নতুন সরকার এ পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই মামলায় খালেদা জিয়ার দণ্ডের পর আমিনুল ইসলাম কারাভোগ করেন বলেও জানা গেছে।

একটি নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, তাজুল ইসলামকে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান -এর কার্যালয়ে তাজুল ইসলামকে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জানানো হয়, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আগ্রহ রয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা