Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৫ অক্টোবর ২০২৫

জেন-জিরা হাসিনার ‘মিথ’ ভেঙে দিয়েছে: তাজুল ইসলাম

জেন-জিরা হাসিনার ‘মিথ’ ভেঙে দিয়েছে: তাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিলো, কিন্তু জেন-জি প্রজন্ম সে ‘মিথ’ ভেঙে দিয়েছে। একশো বছরে এমন প্রজন্মের উত্থান বিরল।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক ‘নয়া দিগন্ত’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, 

আগে সাংবাদিকতা ছিলো তোষামোদির শিল্প। সাংবাদিকরা শাসককে প্রশ্নে জর্জরিত না করে তৈলমর্দনে ব্যস্ত থাকতো। এমনকি হাসিনাকে জিজ্ঞেস করা হতো—‘আপনি নোবেল পুরস্কার কেন পাচ্ছেন না?’ কিন্তু নতুন প্রজন্ম যেভাবে সরাসরি ও সাহসিকতার সঙ্গে সত্য বলেছে, তা আমাদের শিখিয়েছে, ভয়ের রাজনীতি কতটা ভঙ্গুর।

জেন-জি প্রজন্মের ভূমিকাকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবে জেন-জি-দের নেটওয়ার্কিং ছিলো অবিশ্বাস্য। আমরা যাদের ফার্মের মুরগি ভেবেছিলাম, তারা আবাবিল পাখির মতো সংগঠিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে—শুধু ঢাকায় নয়, তার অভিঘাত গেছে দিল্লি পর্যন্ত।

গণমাধ্যমের দায়িত্বের প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, নয়া দিগন্তসহ দেশের পত্রপত্রিকাগুলোর এখন নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বোঝার সময় এসেছে। অভিযোজন ছাড়া গণমাধ্যম টিকে থাকতে পারবে না। ইত্তেফাকের মতো স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকবে। বিগত সরকারের ভয় ও দমননীতি গণমাধ্যম তুলে ধরতে পারেনি—এখন সে ভয় ভাঙার সময়।

তিনি আরও বলেন, গুম, নির্যাতন, দমন-পীড়নের মতো ঘটনাগুলোকে সামনে আনতে হবে। শহীদদের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারলে আগামীর বাংলাদেশে আমাদের কোনও স্থান থাকবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট