Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫২, ৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব শিবলী

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব শিবলী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দফতরে দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একই সঙ্গে তার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামে পরিচিত।

শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রগুলো বলছে, নেতৃত্ব ও প্রশাসনিক সমন্বয় জোরদারের অংশ হিসেবেই এ দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশেষ করে সামনে জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ত সময়ে দফতরের কার্যক্রম আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগাযোগ, সমন্বয় ও গণমাধ্যম ব্যবস্থাপনায় আরও কাঠামোগত ও পেশাদার ধারা তৈরি হবে বলে মনে করছেন দলটির নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত