Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ২৮ জানুয়ারি ২০২৬

প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
ফাইল ছবি

প্রশাসনে বড় ধরনের পদোন্নতির ঘোষণা দিয়েছে সরকার। প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে এ পদোন্নতি দেয়া হয়েছে। ওই ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ১১৮ জনকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে যেসব কর্মস্থলের উল্লেখ রয়েছে, কোনো কর্মকর্তার কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে বর্তমান কর্মরত দফরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এছাড়া পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নতর কোনো তথ্য পাওয়া গেলে, সে ক্ষেত্রে এ পদোন্নতির আদেশ সংশোধন কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাবর অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে ([sal@mopa.gov.bd](mailto:sal@mopa.gov.bd)) দাখিল করতে পারবেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ