Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ৪ অক্টোবর ২০২৬

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের এটি ছিলো চতুর্থ দিন।

অভিযান চলাকালে পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন বিভিন্ন স্থানে স্থাপিত রাজউকের অনুমোদনবিহীন মোট ২০টি বিলবোর্ড অপসারণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি অনুমোদনহীন বিলবোর্ডের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউকের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ সংস্থাটির একটি প্রতিনিধি দলও অভিযানে অংশ নেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার
বর্ষসেরা ট্যুরিজম পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
মৃত্যুদণ্ডের ইনজেকশনেও মৃত্যু নয়, হাসপাতালে অচেতন ক্রিস্টা
হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, ‘অবৈধ অর্ডার মানি না’
শিক্ষকদের পেনশন ৩ মাসে দেয়ার দাবি আখতারের
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
চুক্তিভিত্তিক জনবল নেবে সেভ দ্য চিলড্রেন
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আমরা যুদ্ধে জড়াতে চাই না: তথ্যমন্ত্রী
নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে