Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৫৫, ৮ নভেম্বর ২০২৬

পুরুষ মডেল ভাড়া কর প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা

পুরুষ মডেল ভাড়া কর প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা
ছবি: সংগৃহীত

রোমান্টিক অনুভূতি ও আবেগীয় সাহচর্যের স্বাদ নিতে অভিনব এক প্রবণতায় ঝুঁকছেন চীনের তরুণীরা। অর্থের বিনিময়ে সুঠাম দেহের পুরুষ মডেল ভাড়া করে তাদের সঙ্গে প্রেমিক-প্রেমিকার আদলে ছবি তুলছেন তারা। চীনের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা এ ধরনের ফটোশুটের জন্য প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ইউয়ান বা প্রায় ১ হাজার ২০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করছেন কেউ কেউ।

এসব ফটোশুটে হাত ধরা, আলিঙ্গন, গালে বা কপালে চুমু দেয়ার ভঙ্গি কিংবা মডেলের সুঠাম দেহ স্পর্শ করার মতো ঘনিষ্ঠ পোজে ছবি তোলা হয়। পুরো আয়োজন সাজানো হয় যেন মডেল ও গ্রাহক বাস্তবের প্রেমিক-প্রেমিকা।

কেনো এ ধরনের ফটোশুট

গত জুলাইয়ে চীনের জনপ্রিয় জীবনধারাবিষয়ক ব্লগার শুয়ে ডিংগে দুজন পুরুষ মডেলের সঙ্গে মাত্র ৩০ মিনিটের একটি রোমান্টিক ফটোশুটের জন্য ৪ হাজার ৫২০ ইউয়ান খরচ করেন। স্টুডিওতে চিত্রগ্রাহকের মাধ্যমে তাদের বিভিন্ন ঘনিষ্ঠ ভঙ্গিতে ছবি তোলা হয়। অভিজ্ঞতা অনলাইনে শেয়ার করে তিনি লেখেন, নারী-কেন্দ্রিক সেবার যুগে সবাইকে স্বাগতম।

একইভাবে চীনের চেংদু শহরের বাসিন্দা ওয়েনজি ৩ হাজার ইউয়ান খরচ করে কৃত্রিম ভালোবাসার গল্প সাজিয়ে ফটোশুট করেন। গল্পে দেখানো হয়, প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর কান্নাকাটি করে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তিনি।

ওয়েনজি বলেন, মডেল আমার কাছে সুন্দর ছবি তৈরির একটি মাধ্যম মাত্র। ছবি তোলা মানে যেনো একটি স্বপ্ন বুনে নেয়া। আমি মূলত হৃৎস্পন্দন বাড়ানো সে দৃশ্যটির জন্যই অর্থ খরচ করেছি।

অনেক গ্রাহকের মতে, এ ধরনের ফটোশুট তাদের সাময়িকভাবে রোমান্টিক সম্পর্কের অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দিচ্ছে। কেউ কেউ পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ সামলাতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের সম্পর্কের ছবি দেখানোর জন্য এমন আয়োজন করছেন। আবার অনেকে একক জীবনে নিজের রোমান্টিক কল্পনা পূরণ করতেই অর্থ ব্যয় করছেন।

ফটোশুটের প্যাকেজ ও মডেলদের পারিশ্রমিক

চীনের নানজিং শহরের ‘মু ঝাও স্টুডিও’ দাবি করেছে, তারাই দেশে প্রথম পুরুষ মডেলদের নিয়ে এ ধরনের যুগল ফটোশুটের ব্যবসা শুরু করে। স্টুডিওটির প্যাকেজের দাম ৭ হাজার ২০০ ইউয়ান থেকে শুরু। এ প্যাকেজে ৯টি সম্পাদিত ছবি দেয়া হয়। সর্বোচ্চ প্যাকেজের দাম ২৮ হাজার ইউয়ান। এতে এক দিনে সর্বোচ্চ ১২০টি ছবি তোলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পোশাক পরিবর্তনের সুযোগ রয়েছে।

এসব ফটোশুটে সাধারণত পেশাদার বাণিজ্যিক মডেল অথবা সোশ্যাল মিডিয়ায় পরিচিত ব্যক্তিদের নেয়া হয়। তাদের উচ্চতা, চেহারা, অনুসারীর সংখ্যা ও অভিনয়ের দক্ষতার ওপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

স্টুডিওটির প্রতিষ্ঠাতা মু ঝাও জানান, ফটোশুটের ঘনিষ্ঠ পোজগুলো নির্দিষ্ট সামাজিক ও পেশাগত সীমার মধ্যে রাখা হয়। গ্রাহকেরা যাতে মডেলদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের নম্বর বা তথ্য আদান-প্রদান করতে না পারেন, সে বিষয়েও সতর্কতা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

এ ধরনের ফটোশুট নিয়ে চীনের সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। একদল ব্যবহারকারী বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, নিজের অর্থ খরচ করে নিজের আনন্দ খুঁজে নেয়াই আসল কথা। যাদের প্রেমিক নেই, তাদের জন্য এ আয়োজন কল্পনার জগতে রোমান্টিক অভিজ্ঞতা নেয়ার সুযোগ তৈরি করছে।

অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, একজন অপরিচিত মানুষের সঙ্গে ছবি তোলার জন্য এত টাকা খরচ করার প্রয়োজন কী? তারা তো গ্রাহকের বন্ধু বা পরিচিত কোনও তারকাও নন।

আরেক দল মনে করছেন, এ আয়োজনকে শুধু ‘নারী-কেন্দ্রিক সেবা’ বলা ঠিক নয়। কারণ এখানে নারীরা অর্থ খরচ করে সাজগোজ করে ছবি তুলছেন, আর পুরুষ মডেলরা পারিশ্রমিক পাচ্ছেন।

তবে স্টুডিও প্রতিষ্ঠাতা মু ঝাওয়ের মতে, চীনের নারীরা এখন নিজেদের সৌন্দর্য, ইচ্ছা ও আবেগীয় চাহিদা প্রকাশ করতে আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। নিজের আনন্দের জন্য অর্থ ব্যয় করাকে তিনি নারীদের আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি
নেতানিয়াহুর বিদায়ঘণ্টা! সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকট
হাতকড়া পরেই দেশে ফিরবেন পলাতক হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বরকে বিপ্লব, ২৪-কে নয়: হাসনাত আবদুল্লাহ
পুরুষ মডেল ভাড়া কর প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি পাল্লার সীমা তুলে নিলো ইরান
মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন
‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র
প্রাণনাশের হুমকির অভিযোগ ড. মোশাররফের পুত্রবধূ নাইমার
মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া
জিয়াকে উদ্ধার করেছিলো সেনাবাহিনী, জাসদ নয়: সাখাওয়াত
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের জায়গা: পাপিয়া
বিএনপির প্রচারণায় বাজলো হাসিনার গান, ভাইরাল ভিডিও
কোনও ডিসেম্বরে আপার ফেরার সুযোগ নেই: নাহিদ
পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে