Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ৩ সেপ্টেম্বর ২০২৬

৫ মাস পর সংসদে মির্জা আব্বাস

অসুস্থতার পর দেশে ফিরেই অধিবেশনে যোগ | স্পিকারের স্বাগত, টেবিল চাপড়ে অভিনন্দন এমপিদের| 

৫ মাস পর সংসদে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি। দীর্ঘ বিরতির পর তাকে সংসদে দেখে স্পিকার স্বাগত জানান। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।

দীর্ঘদিন পর সংসদে মির্জা আব্বাসের উপস্থিতিতে অধিবেশন কক্ষে কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হয়।

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পরদিনই সংসদের অধিবেশনে যোগ দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার বার্তা দিলেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। কিন্তু তার ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় শুরু থেকেই সংসদে অনুপস্থিত ছিলেন মির্জা আব্বাস।

এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় সংসদের পরবর্তী অধিবেশনগুলোতেও অংশ নিতে পারেননি তিনি।

এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও সংসদে উপস্থিত থেকে ভোট দিতে পারেননি ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য।

ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিলেন মির্জা আব্বাস।

অসুস্থতার কারণে নির্বাচনের পর সংসদে তার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ছিলো। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে সরাসরি সংসদে যোগ দেয়ায় তার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সংসদে তার প্রবেশের সময় স্পিকারের স্বাগত এবং অন্য সংসদ সদস্যদের টেবিল চাপড়ে অভিনন্দন জানানো ছিলো দিনের অধিবেশনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ
মন্ত্রী বললেন—‘হারপিক নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দিই’
‘বেনজীর কোথায়?’—অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি
গুমের বিরুদ্ধে আইন, নাকি আস্থার বিরুদ্ধে আপস?
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো সংসদ
১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ
৫ মাস পর সংসদে মির্জা আব্বাস
এনআইডি নয়, জন্মেই ‘এক-আইডি’
উল্টো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা
বন্যায় বন্ধ নেপালের বিদ্যুৎ রফতানি, সংকটে বাংলাদেশ
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত