Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১৯, ১৬ এপ্রিল ২০২৬

অস্ত্রোপচারের পর উন্নতি

মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে

মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে এ স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৩ এপ্রিল মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ সময় দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার ও দলীয় নেতারা।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে এক মাস চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।

দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন এবং আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা