Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০৭, ১ মার্চ ২০২৬

আপডেট: ০৪:০৮, ১ মার্চ ২০২৬

এনসিপি নেত্রী মিতু গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন স্বামী

এনসিপি নেত্রী মিতু গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন স্বামী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুসফুসের সংক্রমণসহ একাধিক জটিলতার কারণে তার জরুরি অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, গত ২৩ তারিখ হঠাৎ গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি দেখা দিলে তার জরুরি অস্ত্রোপচার করতে হয়। অস্ত্রোপচারের আগে তিনি শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো। পরে চিকিৎসক, শুভাকাঙ্ক্ষী ও দাতাদের সহায়তায় সে সংকট সামাল দেয়া সম্ভব হয়।

অস্ত্রোপচারের পর তার শরীরে পোস্ট-অপারেটিভ জটিলতা দেখা দেয়। বর্তমানে ফুসফুসের সংক্রমণ, সেপটিসেমিয়ার লক্ষণ, ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-রিঅ্যাকটিভ প্রোটিন (CRP), এবং সাদা রক্তকণিকা (WBC) বৃদ্ধিসহ বিভিন্ন পরীক্ষার মান অস্বাভাবিক রয়েছে। এছাড়া তিনি ইনসুলিন নির্ভর উচ্চ রক্তচাপে ভুগছেন এবং অক্সিজেন সাপোর্ট ছাড়া তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে বলা হয়েছে, আগামী প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে তার শারীরিক অবস্থার উন্নতি বুঝতে। যদিও কিছু সূচক ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে হাসপাতালে ভিজিটর প্রবেশ সীমিত রাখা হয়েছে। তার স্বামী অনুরোধ করেছেন বিষয়টি সবাই সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে।

তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ কর্মরত থাকার সময় যে গাইনি ক্লিনিকে তিনি চিকিৎসা দিতেন, সেটিকেই নিজের কমফোর্ট জোন বিবেচনা করে সেখানে ভর্তি হয়েছেন।

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং ফোনকলের পর পরিস্থিতি জানানো প্রয়োজন হয়ে পড়ে বলে পরিবার জানিয়েছে।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ