Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ৮ মার্চ ২০২৬

নেতৃত্বে মনিরা শারমিন ও ডা. মাহমুদা মিতু

এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ

এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ
ফাইল ছবি

নারী নেতৃত্বকে আরও সংগঠিত ও সক্রিয় করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’। নতুন এ প্ল্যাটফর্মের আহ্বায়ক করা হয়েছে মনিরা শারমিনকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম।

রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি–র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ দলের কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান শক্তি ছিলো নারীরা। আন্দোলনের সময় নারীরা যেভাবে সাহসিকতার সঙ্গে রাজপথে অংশ নিয়েছিলেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আন্দোলন-পরবর্তী সময়ে সে নারীদের অনেককেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কারণেই অনেক নারী আন্দোলনের পর নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সারাদেশে বিভিন্ন পদযাত্রা ও কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনে যুক্ত নারীদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে দেখা গেছে। কিন্তু পারিপার্শ্বিক বাস্তবতা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে তারা অনেক সময় নিজেদের সোচ্চার করে তুলতে পারছেন না।

তিনি জানান, জুলাই আন্দোলনে সক্রিয় থাকা যেসব নারী বর্তমানে নীরব হয়ে গেছেন, তাদের খুঁজে বের করে আবারও সংগঠিত ও সক্রিয় করার উদ্যোগ নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ