Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪৭, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০৬:৫৪, ৮ মার্চ ২০২৬

সম্ভাব্য নেতৃত্বে কারা থাকছেন

এনসিপির নারী সংগঠন ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ

এনসিপির নারী সংগঠন ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ
সামান্তা শারমিন, মনিরা শারমিন, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নারীশক্তির আত্মপ্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, নারীশক্তির আহ্বায়ক পদে সামান্তা শারমিন অথবা মনিরা শারমিন–এর নাম আলোচনায় রয়েছে। সদস্যসচিব পদে মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক পদে নুসরাত তাবাসসুম–কে দায়িত্ব দেয়া হতে পারে।

তবে সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি নারীশক্তির নেতৃত্ব দেয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। নেতৃত্বের প্রস্তাব দেয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করার কথা ভাবছেন বলে জানান।

তিনি বলেন, এমন সংগঠনে থাকতে চান না, যেগুলোকে শুধু নারীদের নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তার মতে, অনেক ক্ষেত্রে নারী সংগঠনগুলো নারীদের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়।

এ বিষয়ে মনিরা শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

জানা গেছে, নারীশক্তির নেতৃত্বে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে সামান্তা শারমিন ও নুসরাত তাবাসসুম গত বছরের ডিসেম্বরে দলের হয়ে নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন। তখন জামায়াতে ইসলামীর  সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের সিদ্ধান্তের পর তারা এ ঘোষণা দেন। পরবর্তীতে নুসরাত তাবাসসুম আবার দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন।

অন্যদিকে, ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল মাহমুদা মিতুর। জোটগত সিদ্ধান্তের কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে জোটের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।

এছাড়া মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ