Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ৮ মার্চ ২০২৬

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। দলের অনুমতি ছাড়াই মামলা করায় তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নোটিশ দেয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অনুমোদন ছাড়াই স্বপ্রণোদিত হয়ে আশরাফুল ইসলাম এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন, যা দলের সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না—সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। তাকে ঢাকার নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন।

মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হন। এরপর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন প্ল্যাটফর্মে তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত–এর আদালত মামলাটি আমলে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আসামিকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ মার্চ সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউবে মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্য ভাইরাল হয়। এতে মির্জা আব্বাসের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে এবং তার রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এসব বক্তব্য দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল