Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান

বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি কখনও দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। তার ভাষায়, বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করার চেষ্টা করেছি।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনের সময় দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি। তিনি জীবনের শেষ পর্যন্ত এ দেশের মাটিতে ছিলেন, মানুষকে ছেড়ে যাননি। আমাদেরও শেষ ঠিকানা এ দেশ, বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে জনগণই দলের রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিলো। জনগণের সমর্থন ছিলো বলেই বিএনপি জনগণকে রেখে চলে যায়নি, মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি বলেন, বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুকদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এ ঋণের মাধ্যমে প্রবাসে যাওয়ার খরচ মেটানো যাবে এবং বিদেশে আয় শুরু হলে তা পরিশোধ করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ ছাড়া দেশের তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। তার মতে, এর মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কাজের সুযোগ পাবে এবং বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল