Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 

বিএনপি প্রায় অর্ধেক ভোটে শীর্ষে, জামায়াত ২য়, এনসিপি ৩য়

বিএনপি প্রায় অর্ধেক ভোটে শীর্ষে, জামায়াত ২য়, এনসিপি ৩য়
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দলভিত্তিক চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

কোন দল কত ভোট পেলো

ইসির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী—

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ৪৯ দশমিক ৯৭ শতাংশ
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৩১ দশমিক ৭৬ শতাংশ
  • স্বতন্ত্র প্রার্থী: ৫ দশমিক ৭৯ শতাংশ
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩ দশমিক ০৫ শতাংশ
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২ দশমিক ৭০ শতাংশ
  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২ দশমিক ০৯ শতাংশ

এ ছাড়া অন্যান্য ছোট দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে রয়েছে।

উল্লেখ্য, ১৯৯টি আসনে প্রার্থী দিলেও সাবেক সরকারি দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ জানান, নির্বাচনের স্বচ্ছতা ও পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতেই দলভিত্তিক ভোটের হার চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ঘোষিত এ ফলাফল নির্বাচন-পরবর্তী বিশ্লেষণ ও রাজনৈতিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল