Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ৪ এপ্রিল ২০২৬

সরকারকে এটিএম আজহারের  হুঁশিয়ারি 

‘স্বৈরাচারী চরিত্র নিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়’

‘স্বৈরাচারী চরিত্র নিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়’
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র ধারণ করে ক্ষমতায় টিকে থাকার দিন শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার হাত বদলের জন্য হয়নি, বরং এটি ছিলো কাঠামোগত পরিবর্তনের দাবি থেকে উৎসারিত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর ভাটারা এলাকায় এক মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নায়েবে আমির অভিযোগ করেন, জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা থাকলেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র সংশোধনের পথে হাঁটছে, যা জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষায়, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে।

তিনি বলেন, জুলাই সনদ একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত দলিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেয়া হয়েছে। একই প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয় থাকলেও সরকার কেবল গণভোট নিয়েই প্রশ্ন তুলছে, যা তাদের আদর্শিক দুর্বলতার বহিঃপ্রকাশ।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাই সময় থাকতে ‘শুভবুদ্ধির পরিচয়’ দিয়ে অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এটিএম আজহার আরও বলেন, সর্বশেষ নির্বাচনে জনগণের মধ্যে ‘ভোট বিপ্লব’ ঘটলেও তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে সে রায়ের পূর্ণ প্রতিফলন ঘটেনি। তার দাবি, সব প্রতিকূলতা সত্ত্বেও জামায়াত এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে।

ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ভোগ নয়—ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করলে জনগণই শেষ পর্যন্ত জামায়াতকে বেছে নেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা