Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১৫ মে ২০২৬

আপডেট: ০০:৪০, ১৫ মে ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মাসুদ সাঈদী

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মাসুদ সাঈদী
ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (১৪ মে) তিনি হাসপাতালে গিয়ে প্রবীণ এ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তার সঙ্গে কাটান।

সাক্ষাৎ শেষে মাসুদ সাঈদী জানান, আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন মির্জা আব্বাস।

বর্তমানে মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে অবস্থান করছেন মাসুদ সাঈদী। বুধবার রাতে সেখানে পৌঁছানোর পর সফরের শুরুতেই হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জানা গেছে, গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেয়া হয় মির্জা আব্বাস-কে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন মাসুদ সাঈদী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, 

মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগ থেকেই তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। ছোটবেলা থেকেই তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।

এসময় মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।

প্রবীণ এ রাজনীতিকের শারীরিক অবস্থার উন্নতির খবর ছড়িয়ে পড়ায় তার অনুসারী ও রাজনৈতিক মহলে স্বস্তির অনুভূতি দেখা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প