Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ১৫ মার্চ ২০২৬

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন