Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৩, ৪ জুন ২০২৬

আপডেট: ০৬:৫৫, ৪ জুন ২০২৬

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান

‘ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ হলে রাজপথে নামবে জামায়াত’ 

‘ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ হলে রাজপথে নামবে জামায়াত’ 
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনায় কোনও ধরনের হস্তক্ষেপ করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৩ মে) রাতে রাজধানীর মিরপুরে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে কোনও ধরনের প্রভাব খাটানো বা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা সহ্য করা হবে না। প্রয়োজনে বিরোধী দলের নেতা-কর্মীরা রাজপথে নামতে প্রস্তুত।

তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় ইসলামী ব্যাংকের নিয়োগ ও পরিচালনায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিলো এবং তখন ব্যাংকটি থেকে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার দাবি অনুযায়ী, প্রায় ৩৪ হাজার কোটি টাকা অনিয়মের মাধ্যমে বের হয়ে গেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট হলে তা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলবে। তাই ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি।

তিনি জানান, জামায়াতে ইসলামী কোনও ‘অনুগত বিরোধী দল’ হিসেবে ভূমিকা পালন করবে না, বরং জনগণের স্বার্থে কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে তিনি জাতীয় রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। চাঁদাবাজি রোধে সংসদের ৩০০ সদস্য একযোগে সিদ্ধান্ত নিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি খাত প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক পরিস্থিতির কারণে দেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। গ্যাসের মজুত কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি নতুন গ্যাস অনুসন্ধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

তিনি সাম্প্রতিক জ্বালানি মূল্য সমন্বয় নিয়েও সমালোচনা করে বলেন, হঠাৎ দাম বাড়িয়ে আবার সামান্য কমানো সাধারণ মানুষের সঙ্গে ‘উপহাস’ ছাড়া কিছু নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল