Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:০৩, ২৩ ডিসেম্বর ২০২৪

সুযোগ আসলে নির্বাচিত সমমনাদের নিয়ে জাতীয় সরকার গঠন

সমমনাদের নিয়ে নির্বাচনে যাবে বিএনপি

বিএনপি

সমমনাদের নিয়ে নির্বাচনে যাবে বিএনপি
ছবি: সবার দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোকে সঙ্গে রাখবে বিএনপি। পরবর্তীতে সরকার গঠনের সুযোগ হলে সমমনা ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর অংশগ্রহণও থাকবে। সমমনা দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা এমন বার্তাই দিচ্ছেন। সর্বশেষ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও গণঅধিকার পরিষদ একাংশের সঙ্গে বৈঠকে এ কথা জানান বিএনপি নেতারা।

বৈঠক সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কার রোডম্যাপসহ নানা বিষয়ে আলোচনা হয়। বিএনপি’র প্রস্তাবিত জাতীয় সরকারের বিষয়ে দল দু’টির নেতারা জানতে চান। এ বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, সমমনা এবং যুগপৎ আন্দোলনে থাকা সবাইকে নিয়ে তারা নির্বাচন করতে চান। জাতীয় সরকার গঠনের সুযোগ হলে সেখানেও সবার অংশগ্রহণ থাকবে। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখার বিষয়ে বিএনপি’র বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে নির্বাচনে কোন দলকে কতো আসনে প্রার্থী দেয়ার সুযোগ দেয়া হবে- সে বিষয়ে বিএনপি’র সিদ্ধান্ত আছে কিনা জানাতে চান। এসব প্রশ্নের জবাবে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়, যুগপৎ আন্দোলনের দল ও জোটকে সঙ্গে নিয়েই নির্বাচন করা হবে। সুযোগ আসলে যারা নির্বাচিত হবেন তাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন করবে দলটি। কোন দল ও জোটকে কোন আসন কিংবা কয়টি আসন দেয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করা হবে। 

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দেয়া হয়েছে, এটা আমাদের কারও জানা ছিল না এবং কারও সঙ্গে আলোচনাও হয়নি। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে একটা ‘সময়’ দেয়া হয়েছে। এটা জনমনে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সে যৌক্তিক সময়ের মধ্যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি না। 

খসরু বলেন, সংস্কারের বিষয়ে আমরা সবাই মিলে যে আলোচনা করেছি, যেটা প্রথম সংস্কার হওয়া দরকার, সেটা হচ্ছে- আগামীদিনে যে নির্বাচনটা হবে, সে নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল। সেটা হলে নির্বাচনের দিকে এখন এগিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে। কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদে। 

ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার করা প্রয়োজন আছে, সেটা এ কম সময়ের মধ্যে করতে হবে। আর যেখানে ঐকমত্য হবে না, সেগুলো নিয়ে আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে। জনগণের সমর্থন নিয়ে আমাদের সে কাজগুলো করতে হবে। সংস্কারের কথা বলে আপনি বিভিন্ন কমিটির রিপোর্ট দেবেন এবং আবার বসবেন। এ বিষয়গুলো দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। 

গণঅধিকার পরিষদের পক্ষে বৈঠকে দলটির একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য ব্যারিস্টার জিসান মহসিন, এডভোকেট শিরিন আকতার, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সদস্য আরিফ বিল্লাহ, ইমামউদ্দিন, শফিকুল ইসলাম রতন, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, সাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে বৈঠকে মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা