Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ২৬ ডিসেম্বর ২০২৪

ভোল্ট পাল্টানো রাজনীতির ঘেরাটোপে দেশ 

আ’লীগ নেতা এখন বিএনপির সাধারণ সম্পাদক 

আ’লীগ নেতা এখন বিএনপির সাধারণ সম্পাদক 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. নুর উদ্দিন খানকে সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) কর্নেল আজিম উল্লাহ বাহার ব্যক্তিগত ফেসবুক পেইজে বিএনপির বিভিন্ন ইউনিয়নের নবগঠিত কমিটির নাম উল্লেখ করে একটি পোস্ট দেন। তিনি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক । তরে পোস্টে জাফতনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেনের নাম দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা।

ফটিকছড়ি বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, আনোয়ার হোসেন আওয়ামী লীগের লোক ছিলেন। তিনি ফটিকছড়ি থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা খাদিজাতুল আনোয়ার সনির পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন তিনি।

এদিকে, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে হঠাৎ বিএনপির লোক বনে যান আনোয়ার। সবশেষ কমিটিতে তার নাম দেখে তাজ্জব বনে যান বিএনপির নেতাকর্মীরা।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা