Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ১২ মার্চ ২০২৫

আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ: ড. রাব্বি আলম

হাসিনার ফেরা নিয়ে আ.লীগ নেতার সাক্ষাৎকার

ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী বিদ্রোহ’ হিসেবে অভিহিত করে ড. আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এ সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে, তা একটি ‘সন্ত্রাসী বিদ্রোহ’।

হাসিনার ফেরা নিয়ে আ.লীগ নেতার সাক্ষাৎকার
ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ফ্যাসিস্ট হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান।

বুধবার (১২ মার্চ) ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেএক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়, ড. রাব্বি আলম এএনআইকে বলেছেন, ‌‌তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে।

গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী বিদ্রোহ’ হিসেবে অভিহিত করে ড. আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এ সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে, তা একটি ‘সন্ত্রাসী বিদ্রোহ’।

তিনি আরও বলেন, আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

নরেন্দ্র মোদির প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ড. আলম বলেন, ‌আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা