Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৫, ১৬ মার্চ ২০২৫

বিএফইউজে আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল

‘নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দেবে’

‘নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দেবে’
ফাইল ছবি

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে, যেন তারা দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারেন।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে, তত বেশি বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। একই সঙ্গে জঙ্গি ও উগ্র মনোভাব পোষণকারীরাও সুযোগ নেয়ার চেষ্টা করবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। কারণ, ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি ও উগ্রপন্থীরাও রাজনৈতিক সুযোগ নেয়ার চেষ্টা করছে।

তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি। আমরা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। এখন ধৈর্য ধরতে হবে। খুন, হত্যা, ধর্ষণ- এসব সমাজকে বিপর্যস্ত করে তুলেছে, ছাত্ররাও অসহিষ্ণু হয়ে উঠছে। এ সময় ধৈর্যের বিকল্প নেই।

বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কারের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার করুন, নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার করবে।

তিনি আরও বলেন, দেশটা বহুদিন পর ড. ইউনূসের কল্যাণে ও দেশের মানুষের কল্যাণে শান্তি ফিরে পেয়েছে। কেউ যেন দেশকে আবার অশান্তির দিকে ঠেলে না দেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা