Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২৫ এপ্রিল ২০২৫

আইনি নোটিশ প্রদান

ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ

ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন এবং প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারা সোশ্যাল মিডিয়ায় চিকিৎসা পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধ বিক্রির প্রচারণা চালাচ্ছেন। এ ধরনের ভিডিও ও ছবি সমাজে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ নষ্ট করছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের নামী সেলিব্রেটি, শোবিজ মডেল ও তারকারা তাদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রচার করছেন। অনেক চিকিৎসক ভিউ বাড়ানোর জন্য অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করছেন।

নোটিশে জানানো হয়েছে, অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ পদক্ষেপ নেবে।

এক্স প্ল্যাটফর্মে এ নোটিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থাকে সমর্থন করলেও ডা. তাসনিম জারার বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ডা. তাসনিম জারার কনটেন্ট চিকিৎসাবিজ্ঞানসম্মত। তার বিরুদ্ধে অভিযোগ অযৌক্তিক। তবে অন্যরা মনে করেন, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা একজন চিকিৎসক এবং সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যসচেতনতামূলক কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। তবে সম্প্রতি তার কিছু ভিডিও এবং বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডা. জাহাঙ্গীর কবিরও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওষুধ ও পণ্যের প্রচারণার জন্য সমালোচিত হয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা